শনিবার ২ মে ২০২৬
রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ নারী আটক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:২৭ পিএম   (ভিজিট : ২৯৮)
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের নিয়মিত অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১১ আগস্ট)  সকাল ১১টা ৪০ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর সময় রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী আয়েশার শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটককৃত নারীকে ইয়াবা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft