রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আসিম মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৩৩ পিএম
সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ ও পারমাণবিক যুদ্ধ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। সোমবার (১১ জুলাই) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ; যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে, তখনই তারা তাদের আসল রূপ দেখায়।'

যুক্তরাষ্ট্র সফরে থাকা আসিম মুনির ফ্লোরিডায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইঙ্গিত দেন, ভারতের সঙ্গে ভবিষ্যতের যুদ্ধে পাকিস্তান দেশ যদি 'অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়', তবে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হতে পারে।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের মন্তব্যের মধ্যে থাকা দায়িত্বজ্ঞানহীনতার ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নিজস্ব সিদ্ধান্তে আসতে পারে। বিশেষ করে এমন একটি রাষ্ট্রে, যেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে আছে। এগুলো সেখানকার পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের অখণ্ডতা সম্পর্কে সুপ্রতিষ্ঠিত সন্দেহগুলোকে আরও জোরালো করে।

এতে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের (যুক্তরাষ্ট্র) মাটি থেকে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।
নয়াদিল্লি 'পারমাণবিক ব্ল্যাকমেইল'-এর কাছে নতি স্বীকার না এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানায়।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আফিদের পর্যবেক্ষণ এবার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঐতিহাসিক নির্বাচন
নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
পবিত্র রমজান ও ঈদ বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও ৫০ গাড়ি
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft