রবিবার ১৯ এপ্রিল ২০২৬
৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ৩৭১)
ষাট ও সত্তর দশকের নায়িকা মিষ্টি মেয়ে খ্যাত কবরীর ৭৫ তম জন্মদিন ১৯ জুলাই। দিনটি উপলক্ষে চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের। 

১৯ থেকে ২১ জুলাই কবরী অভিনীত চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে। 

১৯ জুলাই প্রচার হবে ‘মাসুদ রানা’, ২০ জুলাই ‘বধূ বিদায়’, ২১ জুলাই ‘বিনিময়’। এমনটাই জানালো চ্যানেল কর্তৃপক্ষ।
 
সিনেমা ছাড়াও এই তিন দিনে সম্প্রচার হবে কবরী অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’। ২০ জুলাই বিকাল ৫টা ৫০ মিনিটে আবদুর রহমান-এর গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’। ২১ জুলাই মৌসুমীর উপস্থাপনায় অভিনেত্রী কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’ প্রচার হবে দুপুর ১২টা ৫ মিনিটে পরিচালনায় আবদুর রহমান।

বলা দরকার, কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘ময়নামতি’, ‘নীল আকাশের নীচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দর্পচূর্ণ’, ‘কাঁচ কাটা হীরে’, ‘দীপ নেভে নাই’, ‘স্মৃতিটুকু থাক’, ‘রংবাজ’, ‘লালন ফকির’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।‘সারেং বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনয়ের পাশাপাশি কবরী নির্মাণও করেছেন চলচ্চিত্র। রাজনীতি করে গিয়েছেন সংসদেও।

২০২১ সালের ১৭ এপ্রিল করোনা ভাইরাসের কাছে হার মানেন এই কিংবদন্তি।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft