সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
বিটিভিতে ফিরোজ আহমেদ দুলালের নির্দেশনায় ‘ইচ্ছে মানুষ’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:০৪ পিএম
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ঘেরাটোপ থেকে বের হওয়ার প্রাণান্ত চেষ্টা করছে বাংলাদেশ টেলিভিশন। অবস্থা পরিবর্তনে বর্তমান সরকারের দুই বলিষ্ঠ কর্মকর্তা প্রতিষ্ঠানটির ডিজি মাহবুবুল আলম এবং জেনারেল ম্যানেজার নুরুল আজমের নেতৃত্বে আধুনিক মানসিকতায় শুরু হয়েছে নানামুখি অনুষ্ঠান কর্মসূচি। এরই অংশ হিসেবে ফিরোজ আহমেদ দুলাল নির্মাণ করেছেন ‘ইচ্ছে মানুষ’ নামের এ সপ্তাহের নাটক; যা আগামীকাল (১৯ জুলাই) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

আজম খানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ।

এ ব্যাপারে নাটকটির নির্দেশক ফিরোজ আহমেদ দুলাল বলেন গত সরকারের সময় বিটিভি কেবল রাজনৈতিক টকবাজিতে সয়লাব হয়ে গিয়েছিলো। মানুষ বিটিভিকে বোকার বাক্স বলতো। পারিবারিক দর্শকের কোনো বিনোদন বলতে কিছু ছিল না। বর্তমান ডিজি ও জিএম স্যারদের উদ্যোগে আমরা আবারো পারিবারিক দর্শকের জন্য নাটক নির্মাণ করতে পারছি। এ নাটকটি সেই আবহে নির্মাণের চেষ্টা করেছি। তথাকথিত ট্রেন্ডি নাটকের বাইরে বিটিভির বিশেষ শ্রেণির দর্শক রয়েছে এটা তাদের জন্য উপভোগ্য হবে বলে বিশ্বাস করি। 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান, নুসরাত জান্নাত রুহি, শিউলি আক্তার, শাওন আশরাফ, আব্দুর রহমান, কবীর টুটুল, তুহিন চৌধুরী, সুজন তহুরুজ্জামান, বাবু বিমল ব্যানার্জী, তারেক হাসান প্রমুখ।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft