বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
কায়সার আহমেদ নির্মাণ করছেন মেগা ধারাবাহিক ‘রূপনগর’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম
চলছে নতুন মেগা ধারাবাহিক নাটক- ‘রূপনগর’ এর শূটিং। ১৪ জুলাই থেকে ঢাকার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে থেকে শুরূ হয়েছে এর শুটিং। নাটকটি নির্মিত হচ্ছে দীপ্ত টিভির জন্য। কায়সার আহমেদের পরিচালনায় লিটু সাখাওয়াতের রচনায় ‘রূপনগর’ নাটকের টাইটেল গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সংগীত করেছেন ইমন সাহা ও ওয়াহিদ শাহীন। আশিক বন্ধুর লেখা রূপনগর ধারাবাহিক নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন দোলা রহমান ও আতিয়া আনিসা। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- দিলারা জামান, আনিকা কবির শখ, বড়দা মিঠু, শফিউল রাজ, এমিলা হক, নাজনীন চুমকি, ইমরান হাসো সহ অনেকে। এখন একটানা শুটিং চলবে। শিগগিরই দীপ্ত টিভির পর্দায় ধারাবাহিকটি প্রচার হবে। 

পরিচালক কায়সার আহমেদ বলেন- দীপ্ত টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল- ‘বকুলপুর’। তারই ধারাবাহিকায় এবার ‘রূপনগর’ নিয়ে নতুন গল্পে, অনেক চমক নিয়ে ফিরছি আমরা। আমাদের ‘বকুলপুর’- এর দর্শকরা আশা করছি এবার ‘রূপনগর’ এর প্রেমে পড়বেন। 


আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft