রবিবার ৫ জুলাই ২০২৬
পঞ্চগড়ে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৭)
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ৭২৩ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় সদর উপজেলা হলরুমে এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে। উক্ত ওরিয়েন্টেশন কোর্সে দিনাজপুর অঞ্চলের কমিশনার মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুল কবির ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট পঞ্চগড় জেলার  সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্কাউটের জেলা কমিশনার নাসের আলী বাবুল, সদর উপজেলা স্কাউটের  সম্পাদক তাহেরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা কমিশনার ইয়াসমিন আক্তার প্রমুখ।

উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ৫০  জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের কমিশনার মোঃ আখতারুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী,বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন চৌধুরী, দিনাজপুর অঞ্চলের সম্পাদক মোঃ আবু সাঈদ। 

ওরিয়েন্টেশন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft