রবিবার ৫ জুলাই ২০২৬
ফেনীর ফুলগাজীর মুহুরী নদী থেকে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২০)
ফেনীর ফুলগাজীর মুহুরী নদী থেকে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুন) সকালে ১০টার দিকে উপজেলার শ্রীচন্দ্রপুর এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি। মৃত তরুণের নাম সাকিবুল ইসলাম (২৩)। তিনি চট্টগ্রামের মো. আলী হোসেনের ছেলে।

পরশুরামে তার নানার বাড়িতে বেড়াতে আসেন সাকিব। শনিবার (৪জুন) দুপুর সাকিব তার নানি ও আরেক আত্মীয়ের সঙ্গে জঙ্গলঘোনা এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে তিনি ভেসে যান। এরপর থেকে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তার খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান,ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে তার খোঁজ পাননি। পরে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে দ্বিতীয় দফায় আরও তিন ঘণ্টা অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায় নি। রবিবার সকালে নিখোঁজ হওয়ার ৯ কিলোমিটার দূরে শ্রীচন্দ্রপুর এলাকার মুহুরী নদীতে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

ফুলগাজী থানার ওসি মো. নুরুল ইসলামের ভাষ্য, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

আজকালের খবর/রাশেদুল মিলন 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft