রবিবার ৫ জুলাই ২০২৬
সুন্দরগঞ্জে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা, অসহায়দের জন্য ফ্রি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৭)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নবাসীর জন্য ব্যতিক্রমী এক মানবিক চিকিৎসাসেবার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের জরুরি রোগীদের যাতায়াতের সুবিধার্থে নামমাত্র তেল খরচে এবং অসহায়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম।

রবিবার (৫ জুলাই) সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়।

সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান। মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এবং সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

এছাড়াও উপজেলা জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, পৌর আমির মোঃ একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজার রহমান ও সদস্য সচিব তাহের ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, "নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ইউনিয়নবাসীর জন্য আজ থেকে এই অ্যাম্বুলেন্স সেবা চালু হলো। শুধুমাত্র জ্বালানি বা তেল খরচে সাধারণ মানুষ এই সেবা পাবেন। তবে সমাজের একেবারে অসহায় ও দুস্থ মানুষের জন্য এটি সম্পূর্ণ ফ্রি থাকবে। আমি ভবিষ্যতে চেয়ারম্যান থাকি বা না থাকি, ইনশাআল্লাহ এই সেবা বন্ধ হবে না।"

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স সেবা বড় ভূমিকা রাখবে।

ইউপি চেয়ারম্যানের এমন মহতী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বানন্দ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft