রবিবার ৫ জুলাই ২০২৬
স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৭)
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (৫ জুলাই) দুপুরে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত সাধারণ অধিবাসী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন চলাকালে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে সমাজে এ ধরণের অপরাধ আরও জ্যামিতিক হারে বেড়ে যাবে। বক্তারা অবিলম্বে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং অপরাধীদের ফাঁসির দাবি জানান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিলকুলা গ্রামের জুয়েল ও মামুন নামের দুই যুবক ওই স্কুলছাত্রীকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, "মামলার তদন্ত কার্যক্রম দ্রুত গতিতে চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জুয়েল ও মামুন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft