বিয়ে বাড়ি বা যে কোন সামাজিক অনুষ্ঠানে ভুরিভোজের পর এক খিলি পান চিবুনো যেন প্রতিষ্ঠিত সামাজিক রীতি। যুগ যুগ ধরেই চলে আসছে পান খাওয়ার এ রীতি। এ রীতি না মানলে যেন অনেকটা অতৃপ্তই থেকে যায় অনুষ্ঠানের।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে একশত বছরের পুরোনো পানের বরজ এখন প্রায় বিলুপ্তির পথে, কেবল টাকার অভাবের কারণে দিন দিন পান চাষ থেকে উৎসাহ হারিয়ে ফেলছে পান চাষীরা। পান চাষের উপকরণ ও জনবল সংকট থাকার কারণে চাষে বিগ্ন ঘটছে তাদের। অতীতে পান চাষে ব্যপক সাফল্য এলেও বর্তমানে সরকারী বা বেসরকারী কোন ধরনের সহায়তা না পাওয়ায় ভাটা পড়েছে পান চাষে। পান চাষীরা জানান সরকারি ঋন পেলে পান চাষ বাড়াতে আগ্রহী তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাজপুর গ্রামের পানের বরজে হাতে গোনা যে কয়েকজন পান চাষী আছেন তারা ব্যস্ত সময় পার করছেন পান বরজের পরিচর্যার কাজে। কথা হয় উৎপল নন্দী, কৃষ্ণ দত্ত ও স্বদেশ দত্তের সাথে তারা জানান, তাদের বাপ দাদার আমল থেকেই দীর্ঘদিন যাবত এ কাজ করে আসছে এতেই যা আয় হয় তাদিয়েই তারা জীবিকা নির্বাহ করে যাচ্ছে। এছাড়াও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
আজকালের খবর/রাশেদুল মিলন