রবিবার ৫ জুলাই ২০২৬
বাগমারায় অবৈধভাবে পুকুর খনন, দেড় লক্ষ টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৯)
রাজশাহীর বাগমারায় অনুমতিবিহীন পুকুরের মাটি খনন ও বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা এবং খনন মেশিন অকেজো করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। 

শনিবার (৫ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। বিকাল ৪ টা থেকে প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে ইউনিয়নের চাইসাড়া গ্রামের মনোপাড়া নামক স্থানে অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহন করে রাস্তা নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে গুলবর রহমান নামে এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইদিন বিকাল ৫ টার দিকে শালজোড় গ্রামে অভযান পরিচালনা করে ২ জনকে পঞ্চাশ টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়াও ঐ দিনই সন্ধা ৭ টার দিকে বোয়ালিয়া মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় পুকুর খননের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন অকেজো করা হয়। 

এ বিষয়ে পুকুর খননকারীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, তিন ফসলি জমি রক্ষা করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ যেন ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করতে না পারে সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, কোনভাবেই তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। এ ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারবদ্ধ। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft