শুক্রবার ৫ জুন ২০২৬
নাটোরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৭)
নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে দশটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী শিশুর মা-বাবা, আত্মীয়-স্বজনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাকির হোসেন, নাজমুল আহমেদ, নয়ন হোসেন, রাকিব হোসেন ও তপু ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, শিশু ধর্ষক শরিফুল যেন কোনোভাবেই আইনি ফাঁকফোকরে রেহাই না পায়, সেজন্য দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। বিচার বিলম্বিত হলে অপরাধীরা পার পেয়ে যায় এবং সমাজে এ ধরনের অপরাধ আরও বেড়ে যায়। বক্তারা আরও উল্লেখ করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেননি, তাই প্রশাসনের কাছে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন। 

প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা কিছু সময় অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে নাটোর সদরের মদনহাট গ্রামে পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষণ করে শরিফুল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শরিফুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft