বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
বাঞ্ছারামপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেলটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।

জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ১ নম্বর তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে সিদ্দিকুর রহমানের কাছ থেকে একটি সচল দেশীয় লোহার তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান জেলার নবীনগর উপজেলার নুরজাহানপুর এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি বরাইল এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল থেকে পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft