বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১১)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমকে (৩৮) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর পৌরসভার দড়ি বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সেলিম দড়ি বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা। তিনি হাজী আব্দুল খালেক বেপারীর ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, বাঞ্ছারামপুর থানার মামলা নং-৬, তারিখ ২২ আগস্ট ২০২৪-এর পেনাল কোডের ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft