সোমবার ২০ জুলাই ২০২৬
মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদেরকে মারধর ও টাকা ছিনতাই
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪৫ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ১১:৪৭ এএম  (ভিজিট : ১৫১)
নেত্রকোনার মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদেরকে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা মোহনগঞ্জের উলুকান্দা-মাহমুদপুর এলাকায় ওই হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন পল্লী বিদ্যুৎ অফিসের একটি টিম বকেয়া আদায়ের জন্য বিভিন্ন এলাকায় দিনভর টাকা উত্তোলনের কাজ করে। 

সন্ধ্যায় ওই টিম উলুকান্দা-মাহমুদপুর এলাকার মোঃ নজরুল ইসলামের ৮ মাসের বকেয়া বিল ৬ হাজার ৩শত ১৬ টাকা পরিশোধের জন্য বলা হলেও তিনি বকেয়া বিল পরিশোধ করেননি। ওইসময় তার বিদ্যুৎ সংযোগটি বিছিন্ন করা হয়। বিদ্যুৎ বিছিন্ন করার পরপরই স্থানীয় ২০/২৫ জন একজোট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের উপর হামলা চালায় এবং মারপিট করে সঙ্গে থাকা ১ লক্ষ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোহনগঞ্জ জোনাল অফিস থেকে ঘটনার বিবরণ দিয়ে ৮৯৮নং স্মারক মূল্যে মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে স্বাক্ষর করেন নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ ইমদাদুল হক। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft