বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৫:৪৬ পিএম  (ভিজিট : ১০)
মেহেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিম উদ্দীনের শিশুকন্যা আফরিন (৪) ও মাহিমের নাতি যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আকবার (১০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম উদ্দীন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গ্রামের আরিফুল ইসলামের ইজিবাইকযোগে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। 

পরে স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকবর আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft