বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৭৫)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬) উপজেলার ছয়টি ইউনিয়নের ৭৮৩১ জন  কৃষকের মাঝে ৩ মাস মেয়াদি  ৩০০০ টাকা ও ১৫ কেজি চাল(প্রতি মাসে) মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। 

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস,উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, মো. জহির আহমেদ জিকু (সহকারী ব্যক্তিগত সচিব এপিএস, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর),  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইসহাক ও পরিষদের সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকবৃন্দ সহ  প্রমুখ।

নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দপ্তর সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার হাওরের  কৃষকদের নিয়ে সংসদ সদস্য যথেষ্ট আন্তরিক। দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তায় পায় এই বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, হাওরের  প্রায় সকল কৃষকই ক্ষতিগ্রস্ত,যারা এই সহায়তার আওতায় আসে নাই পর্যায়ক্রমে সকাল কৃষকদের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft