ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় চলমান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।
বুধবার (১৩ মে) ইউএনও কালাদহ ইউনিয়নে নবনির্মিত ২৪০ মিটার এইচবিবি রাস্তার কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো সংস্কারের এই ধারা অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের তদারকি ভবিষ্যতেও চলমান রাখা হবে বলে জানান ইউএনও শহীদুল ইসলাম সোহাগ।
আজকালের খবর/কাওছার আল হাবীব