বুধবার ১৩ মে ২০২৬
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:৪৩ এএম   (ভিজিট : ১৭)
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে ১২ মে মঙ্গলবার বিকাল ৩ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮ এর ২য় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সভায় রিহ্যাব সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়। এ সময় আগামী সেপ্টেম্বর মাসের ২৪-২৭ তারিখ হোটেল রেডিসন এ রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft