বুধবার ১৩ মে ২০২৬
নন্দীগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ১৩ লাখ টাকা ও স্বর্ণলঙ্কার লুট
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:২১ এএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১০:২১ এএম  (ভিজিট : ১২)
বগুড়ার নন্দীগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের রশিদুল আলমের বাসায়। রশিদুল আলম বুড়ইল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮/৯জনের একটি সশস্ত্র ডাকাত দল রশিদুল আলমের বাসার ছাদে উঠে চিলেকোঠার টিন কেটে বাসার ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা প্রথমে রশিদুল আলমের শয়ন ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার বের করে দেওয়ার দাবি করে তাঁকে ভয়ভীতি প্রদর্শনসহ বেদম মারপিট করে। এর একপর্যায়ে ডাকাতরা রশিদুল আলমের মেয়ে আশা আকতার মৌ এর ঘরে ঢুকে তাকেও ভয়ভীতি প্রদর্শনসহ বেদম মারপিট করে। পরে ডাকাতরা বাসায় গচ্ছিত নগদ ১৩ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর যাবার সময় ৫টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

দুপুর সাড়ে ১২টায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ডাকাত কবলিত রশিদুল আলমের বাসা পরিদর্শন করে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম ও থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের  সাথে তদন্ত শুরু করা হয়েছে। সেইসাথে অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft