সোমবার ২৭ জুলাই ২০২৬
মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ২৭৬)
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১২ মে) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন দুটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি।

তল্লাশিকালে গাড়িগুলোর ভেতরে ককসিটের কার্টনের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, এসব রেনু পোনা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করা হয়।

পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft