বুধবার ১৩ মে ২০২৬
সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ে ঝালকাঠি তথ্য অফিসের প্রেস ব্রিফিং
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ৩)
সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের মাঝে তুলে ধরতে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এসময় জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা সরকারের বিভিন্ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহারে উল্লেখিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

বক্তারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন ও সংস্কার, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ নানা জনবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ, সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন তালুকদার।

আলোচনায় ঝালকাঠির খাল সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষক কার্ডের কার্যকারিতা এবং স্থানীয় উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক গুরুত্ব পায়। বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহারের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft