বুধবার ১৩ মে ২০২৬
পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২১ পিএম   (ভিজিট : ৩৩)
রাজবাড়ীর পাংশার পাট্টা ইউনিয়ন ও যশাই ইউনিয়নে ১৩ কিলোমিটার খাল খনণ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২ মে) উপজেলার পাট্টা ইউনিয়নের আধারকোটা খাল খনন কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা সহকর্মী কমিশনার ভুমি সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, পাংশা উপজেলা আিএনপির সভাপতি মো. চাদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আকিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ খালের পাশ দিয়ে বৃক্ষ রোপনের করা হচ্ছে। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

খান খনন হলে স্থানীয় কৃষকরা উপকৃত হবে সেই সঙ্গে দেশীয় জাতের মাছ পাওয়া যাবে বলেও জানান স্থানীয় বাসিন্দারা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft