বুধবার ১৩ মে ২০২৬
আমতলীতে বাছুরসহ চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ২২)
বরগুনার আমতলীতে চুরি হওয়া একটি গাভী বাছুরসহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত মোঃ আমিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল উপজেলার চাওড়া-লোদা গ্রামের আঃ সোবহানের গোয়ালঘর থেকে একটি গাভীন গরু চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে আমতলী থানায় একটি এজাহার দায়ের করেন।

পরবর্তীতে আমতলী থানা পুলিশ তদন্তে নেমে চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ আমিরুল ইসলামকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তালতলী থানার একটি এলাকা থেকে একটি এঁড়ে বাছুরসহ চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, গরু চুরির ঘটনায় ১১ মে ২০২৬ তারিখে থানায় একটি মামলা (মামলা নং-২০) করা হয়েছে। গ্রেফতারকৃত আমিরুল ইসলামকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft