বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ষোলশহর শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (১)মো. মুজিব উদ্দিন (২)মো. মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ সাধারন সম্পাদক মো. মুস্তাক আহমেদ,শিক্ষা ও গবেষণা সম্পাদক আলী আফতাব মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম সহ কক্সবাজার, চট্টগ্রামস্থ শাখার নেতৃবৃন্দ।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দিন নাহিদ।
বক্তারা উল্লেখ করেন দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও রেলের লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে দূর্নীতিবাজ সকলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
সভায় সকলের সম্মতিতে শাহীন আলমকে সভাপতি, মেহেদী হাসান কে কার্যকরী সভাপতি, এনামুল হক মিল্কি কে সিনিয়র সহ সভাপতি এবং মুফিজুর রহমান কে সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে শুভংকর দে আহবায়ক ও আমান ইকবাল'কে সদস্য সচিব করে কক্সবাজার রেল শ্রমিক দলের আহবায়ক কমিটি এবং মো. নুরুল ইসলাম বাবুল কে আহবায়ক ও মো. বশির আহম্মদ কে সদস্য সচিব করে সিজিপিওয়াই শাখার রেল শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি গুলো বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল'কে আরও গতিশীল করার লক্ষে সম্মিলিত ভাবে কাজ করার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন।
আজকালের খবর/ এমকে