বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
শ্রীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জেল-জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১০৫)
গাজীপুরের শ্রীপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. ডালিম মিয়া (৪১)। তিনি শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে শ্রীপুরে বসবাস করে আসছিলেন।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বেড়াইদেরচালা গ্রামের ২নং সিএন্ডবি এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। এসময় তার কাছে জবাই করা ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি পাওয়া যায়। পরে খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা প্রাথমিক তদন্তে নিশ্চিত হন যে, জব্দ করা অংশগুলো ঘোড়ার। জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া স্বীকার করেন যে, তার সঙ্গে আরও কয়েকজন মিলে ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুরশেদ মুরাদ জানান, ঘটনাস্থল থেকে ঘোড়ার বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন আটক ব্যক্তি। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের খোঁজ চলছে।

উদ্ধারকৃত ঘোড়ার শরীরের অংশগুলো পরে মাটিচাপা দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ডিমলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
ব্র্যাক সিডের আয়োজনে পীরগাছায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft