পঞ্চগড়ে শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজে মেধা ভিত্তিক একাডেমিক পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্কুলের হলরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেয় হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলিউল আল আপন, সহকারী শিক্ষক নাজমুল আমিন নয়ন, হায়দার আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে মেধাভিত্তিক একাডেমিক পুরস্কার তুলে দেয়া হয়।
আজকালের খবর/বিএস