বুধবার ২৪ জুন ২০২৬
ডিমলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ২৬৬)
নীলফামারীর ডিমলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার( ৩০এপ্রিল)  বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে শিশুদের বিকাশে উৎসাহ দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্টরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদুজ্জামান, তদন্ত ওসি দিবাকর অধিকারী, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক মোঃ রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, আরিফ উল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, জাহাঙ্গীর আলম ডিয়ার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুকুনুজ্জামান বকুল এবং ছাত্রদল নেতা আশিক উল ইসলাম লেমনসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও খেলাধুলার বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি টুর্নামেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় বিজয়ী দলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।

টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ধীরেন্দ্রনাথ রায়। তার তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, যা শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

আজকালের খবর/বিএস 









আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft