বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণসামগ্রী ও সহায়তা প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৩৬২)

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় 'ঝুমুল' এবং প্রবল কালবৈশাখী ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার দুপুরে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)  দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আতাউর রহমান সুজন সরাসরি উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সংঘটিত প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফুলতলা এলাকার অধিকাংশ ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বহু ঘরবাড়ি ও রাস্তাঘাটের উপর গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ প্রেক্ষিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর উদ্যোগে অধীনস্থ ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ২ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ গ্রাম লবণ এবং ৫ প্যাকেট খাবার স্যালাইন। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এ মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ ব্যাপারে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আতাউর রহমান সুজন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরী পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় সবসময়ই জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ  সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বিজিবির এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft