বৃহস্পতিবার ২১ মে ২০২৬
অশ্লীল নৃত্য বন্ধে এমপি মোশারফের কঠোর নির্দেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২৬ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ১১:৫৩ পিএম  (ভিজিট : ৭৪৪)
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাঁর নিজস্ব ফেসবুক পেজে দেওয়া সতর্কীকরণ বার্তায় তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশ্লীল নৃত্যের ভিডিও তাঁর নজরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

এ বিষয়ে তিনি বলেন, বৈশাখী মেলা, স্কুলের বিদায়ী অনুষ্ঠান, জামাই মেলা ও শ্রমিক দিবসসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর নিজের ছবি ব্যবহার করে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে—যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনুমতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, তবে কোনোভাবেই অশ্লীলতা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, নিজস্ব স্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো বিতর্কিত কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শালীনতা বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সমাজের ইতিবাচক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, কোথাও অশ্লীল অনুষ্ঠান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft