বৃহস্পতিবার ২১ মে ২০২৬
বামনায় বজ্রপাতে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৪৮৪)
বরগুনা জেলার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে খোলপটুয়া  আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আহত ৯ শিক্ষার্থীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিকহাত আরা। এছাড়া তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বামনা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে যান তিনি। 

এ সময় এইউনও আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন। 

বুধবার (২৯ এপ্রিল) বেলা পৌনে ১২টায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করছিল। হঠাৎ বিদ্যালয়ের অতি নিকটে বিকট শব্দে একটি বাজ পড়লে শ্রেণিকক্ষের ভেতরে থাকা ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বজ্রপাতের এতই তীব্রতা ছিলো যে আতঙ্কে অন্তত ৯  জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিক্ষক সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় ফরাজি ক্লিনিকে ভর্তি করে  প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিকাল ৪ ঘটিকায়  চিকিৎসা শেষে  ১  জন ছাড়া সবাই বাড়িতে চলে যান। পড়ে আবার বাড়ি থেকে শ্বাসকষ্ট নিয়ে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হন।  

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১জন এখন পর্যন্ত হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন।
 
​আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft