বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ব্র্যাক সিডের আয়োজনে পীরগাছায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৩১)
রংপুরের পীরগাছা উপজেলায় আলু চাষি কৃষকদের মাঝে আধুনিক উৎপাদন কলাকৌশল ছড়িয়ে দিতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দেউতি বাজারস্থ শামীম সিড স্টোর রুমে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রশিদুল ইসলামের সভাপতিত্বে এবং টেরিটরি সেলস অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম এর প্রতিনিধি উপসহকারী কৃষি অফিসার সুলতানা রাজিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার নাজমুল হাসান, সেক্টর স্পেশালিস্ট শাখাওয়াত হোসেন, টেরিটরি সেলস অফিসার ফাইজা তানজিম এবং স্থানীয় পরিবেশক শামীমুল হাসান শামীম।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং তারা বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে সময়ানুবর্তিতা ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ৪০ জন কৃষকের মাঝে ফ্রী ধানের বীজ বিতরণ করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে সহায়তা করে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণসামগ্রী ও সহায়তা প্রদান
ডোমারে চাচার বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন ভাতিজার জমি লিখে নেয়ার অভিযোগ
এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft