শনিবার ২৫ এপ্রিল ২০২৬
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৯৪)
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২৬-২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটি শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বভার গ্রহণ করেন। এর পর নবনির্বাচিত কমিটির ১ম সভা রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়৷ 

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান৷ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। 

সভায় উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ একে অপরকে অভিনন্দন জানান ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। 

সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যবৃন্দকে রিহ্যাব এর জন্য গৃহীত সকল কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের কল্যাণে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে একটি শক্তিশালী সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব। নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। 
 
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব। 

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন সকল ভেদাভেদ ভুলে আমরা রিহ্যাব এখন একটি পরিবার। আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব।
 
সভায় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
চার হাজার বন্দির গল্পে সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft