সোমবার ২৭ জুলাই ২০২৬
​ভৈরবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩০১)
​কিশোরগঞ্জের ভৈরবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে সংবাদ সম্মেলন করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভৈরব পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এ সময় তার ভাই মাহবুব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহ দাবি করেন, গত ১৬ এপ্রিল ভৈরব প্রেসক্লাবে ইব্রাহিমপুর গ্রামের কিছু লোক তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা। তিনি ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, ​ঘটনার মূল সূত্রপাত টুনি আক্তার ও তার স্বজনদের সঙ্গে কিছু লোকের পণ্য ক্রয়-বিক্রয় ও পাওনা টাকা নিয়ে বিরোধ। ​এই বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও সেখানে টুনি আক্তারের কাছ থেকে জোরপূর্বক ৩টি খালি (ব্ল্যাঙ্ক) চেক ছিনিয়ে নেওয়া হয়।

​এ বিষয়ে ইতোমধ্যে বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
​মাসুম বিল্লাহ অভিযোগ করেন, ওই ঘটনার সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের মানহানি করতে উঠেপড়ে লেগেছে। তিনি আরো বলেন, একটি মহল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে অনাকাঙ্ক্ষিতভাবে 'মব' তৈরির চেষ্টা করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ বানোয়াট। রাজনৈতিকভাবে আমাদের হেয় করতেই এই সাজানো নাটক করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করি। ​সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানান। বিষয়টি ইতোমধ্যে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহ  জানান। 

উল্লেখ থাকে যে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিএনপির নেতাসহ তিনজনের বিরুদ্ধে সরকারি পণ্য দেওয়ার আশ্বাসে অর্ধশত গ্রামবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।  ভৈরব প্রেসক্লাবে পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ও তার ভাই মাহাবুব মিয়া ভাইয়ের স্ত্রী টুনি আক্তারের শাস্তির দাবী ও টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করা হয়।  নরসিংদী বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অর্ধ শতাধিক নারী ও পুরুষ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন।  আয়েশা বেগম, বিলকিস আরা, মনিসহ অনেকেই অভিযোগ করে বলেন, গত ১ বছর আগে মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তার (শারমিন)  সরকারি পণ্য দেবার নামে প্রায় ৪ শতাধিক লোকজনের কাছ থেকে প্রতি মাসে কারো কাছ থেকে ৫/১০ হাজার টাকা করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পণ্য দেয়নি। পরে জমানো টাকা ফেরত চেয়ে ও পাননি । 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft