বৃহস্পতিবার ২১ মে ২০২৬
বামনায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩৮৭)
গুরুতর আহত ইকবাল

গুরুতর আহত ইকবাল

বরগুনা বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর গ্রামে প্রেম গঠিত পূর্ব শত্রুতার জেরে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মো. ইকবাল হোসেন বামনা বাজার থেকে রিকশায় করে বামনা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুইজন বাদল ও পলাশ রিকশার গতিরোধ করে ইকবালকে রিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত ইকবালকে মো. শামিম হোসেন মোল্লা নামের একজন উদ্ধার করে বামনা উপজেলা  স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান। ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

বামনা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, ইকবাল হোসেনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ও  ইকবালের পরিবার সূত্রে জানা গেছে, বাদলের  স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে  ইকবাল হোসেনের প্রেম সংক্রান্ত বিরোধসহ নানা কারণে ইকবাল হোসেনের সঙ্গে বাদল ও মো. পলাশ গোলদারের বিরোধ চলে আসছিল । এরই জের ধরে শনিবার পূর্বপরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় তারা। 

এ বিষয়ে আহত ইকবাল হোসেন জানান, তার সঙ্গে থাকা সাত লক্ষ টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে গিয়াছে দুর্বৃত্তরা। 

বাদলের স্ত্রী রোজিনা বেগম জানান,  ইকবাল হোসেন ও বাদল আপন ফুফাতো মামাতো ভাই। এছাড়া আমি অন্য কিছু জানিনা। অভিযুক্ত বাদল ও পলাশের  মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে বন্ধ থাকার কারনে তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি। 

বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft