বৃহস্পতিবার ২১ মে ২০২৬
রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৩৮৮)
নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে এক নারী নির্মাণ শ্রমিক নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ৭টায় উপজেলার কৌনজে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাট ইউপি’র হরিশপুর গ্রাম থেকে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে রানীনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে কৌনজ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোছা. জামিনাকে (৩০) মৃত ঘোষণা করেন। 

নিহত জামিনার স্বামীর নাম মো. কমলা, গ্রাম হরিশপুর, থানা রানীনগর। 

আহতদের মধ্যে রয়েছেন মো. নয়ন (৩২), মো. শামীম (৩০), মো. তারেক (২৮), মোঃ জাবেদ মিনা, মো. আলামিন (৩০),  ও মো. আব্দুল লতিফ (২৮)। তাদের সবার বাড়ি হরিশপুর গ্রামে। 

প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ভটভটি উল্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft