শনিবার ২৫ এপ্রিল ২০২৬
বিরামপুরে মাগুর মাছে রং মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১০৬)
দিনাজপুর  জেলার বিরামপুর পাইকারি মাছ বাজারে বিদেশি মাগুর মাছে রং মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টাকালে স্থানীয় আড়ৎদারগণ তা প্রতিহত করে প্রশাসনে খবর দিলে দুই ড্রাম মাছ জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) সকালে বিরামপুর নতুন বাজার পাইকারি মাছ বাজারে জনৈক ব্যক্তি দুই ড্রাম মাগুর মাছ বিক্রি করতে নিয়ে আসেন। কিন্তু বিদেশি ঐ মাছে রং মিশিয়ে দেশি হিসেবে বিক্রির চেষ্টা করা হলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। তারা প্রশাসনে খবর দিলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরীন এবং থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে মাছের মালিক সটকে পড়েন। এ অবস্থায় ঐদুই ড্রামে প্রায় ৩/৪ মন রং মিশ্রিত মাগুর মাছ জব্দ করে প্রশাসন বিরামপুর শাখা যমুনা নদীতে অবমুক্ত করেছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষ সচেতন হলে অপরাধীদের অনেক অপকর্ম প্রতিহত করা সম্ভব।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
জবি দ্বিতীয় ক্যাম্পাসে ভবন নির্মাণে সংসদ সদস্য খোকনের প্রতিশ্রুতি
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft