বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৩৭৫)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার  (২৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি বিজয়নগর থানার একটি ডাকাতি মামলার আসামি।

গ্রেপ্তার নাজমুল হকের বিরুদ্ধে আদালতের দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নাজমুল হকের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি নাজমুল হক (৩৩) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শফিক মিয়া।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft