শুক্রবার ১০ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৭৯৫)
ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সদর হাসপাতাল জামে মসজিদের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের কাজ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদ ও নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা শুক্রবার (২৪শে এপ্রিল) রাতে সদর হাসপাতালের ডাক্তার শহীদ হল মিলন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন।

উপদেষ্টা মণ্ডলীর অন্যান্যরা হলেন— জেলা ড্যাবের সভাপতি ও উপদেষ্টা ডাক্তার মোঃ মকবুল হোসেন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ও উপদেষ্টা ডাক্তার শাখাওয়াত হোসেন, জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ও উপদেষ্টা ডাক্তার মনির হোসেন, উপদেষ্টা ডাক্তার মোঃ তোফায়েল হক, প্রবীণ ব্যক্তিত্ব উপদেষ্টা জহিরুল ইসলাম, উপদেষ্টা আতিকুর হক আতিক, উপদেষ্টা হাসিবুর রহমান লিটন, উপদেষ্টা মোঃ আব্দুল মোতালিব।

কার্যনির্বাহী পরিষদে মসজিদ কমিটির সভাপতি ডাক্তার আক্তার হোসেন, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সুপার ক্রিসেন্ট হাসপাতালের চেয়ারম্যান শামীম মোল্লা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক শিহাব উদ্দিন বিপু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মতিউল ইসলাম কবির, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম হান্নান, সদস্য মোঃ রহমত উল্লাহ, সদস্য মোঃ বশির আহমেদ, সদস্য সোহরাব কামাল, সদস্য মোশারফ হোসেন, সদস্য মোঃ সাইফুল রহমান মুন্না, সদস্য মোঃ মিকদাদ এনাম, সদস্য মোঃ হানিফ, সদস্য মোঃ নূরে আলম, সদস্য মোঃ লতিফুর রহমান, সদস্য মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ বিল্লাল মিয়া, সদস্য মোঃ আব্দুল্লা উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জামে মসজিদের গঠনতন্ত্র ও উপদেষ্টা পরিষদের অনুমোদন করেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। 

সভায় বক্তারা বিগত সময়ে মসজিদের উন্নয়ন কাজ থমকে থাকার বিষয়টি দ্রুত গতিশীল করার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft