সোমবার ২৭ জুলাই ২০২৬
দৌলতপুরে ওসির বিরুদ্ধে অপপ্রচার, সচেতন মহলে মিশ্রপ্রতিক্রিয়া
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৩৮২)
কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রায় ৭ লাখ মানুষের বসবাস এই উপজেলায়, যেখানে ৪৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভৌগলিক বিস্তৃতি ও জনসংখ্যার তুলনায় কম জনবল নিয়ে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি রাজনৈতিক বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল দৌলতপুর থানার পুলিশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং প্রশাসনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

সচেতন মহল ও রাজনৈতিক ব্যক্তিরা জানান, বর্তমান ওসি আরিফুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে বলে তারা উল্লেখ করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। মাদকবিরোধী অভিযান, মামলা পরিচালনা ও অপরাধ দমনে পুলিশ সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, আমি মানুষ, ভুল-ত্রুটি হতে পারে। তবে অপপ্রচার না করে গঠনমূলক সমালোচনার সুযোগ দিলে তা সংশোধন করা সম্ভব।” পাশাপাশি তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft