রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৪৯)
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, টিকার গ্রাহককে মারধর এবং মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী, ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক নামধারী এনামুল হক আরিফসহ কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে টিকা নেওয়ার সময় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের মারধর ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে থানায় একাধিক মামলাও রয়েছে বলে তারা উল্লেখ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিনুল ইসলাম, সাদেকুর রহমান, আসাদুর রহমান, আবুল খায়ের, বিকাশ দাস, সুভাস সূত্রধর ও তিতন ইসলামসহ আরও অনেকে। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
ডাকাতের সঙ্গে গৃহকর্তার রক্তক্ষয়ী সংঘর্ষে ডাকাত নিহত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft