রবিবার ১৯ এপ্রিল ২০২৬
প্রযুক্তি ও সুরক্ষায় সমৃদ্ধ হবে নাটোরের কৃষি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৬৫)
নাটোরে কৃষকদের জন্য প্রযুক্তি-নির্ভর টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাসের লক্ষ্যে জেলা পর্যায়ের স্টেকহোল্ডার বা অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লাইট হাউজ’ এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন লাইট হাউজ-এর নির্বাহী প্রধান মোঃ হারুন-অর-রশিদ। সভার শুরুতে তিনি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, 'লাইট হাউজ'-এর পরিচালক ওয়াহিদা ইয়াসমীন, কলসেন্টার ট্রান্সফরমেশন অফিসার সালমা খাতুন, সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, রেজাউল করিম রেজা, বেসরকারী উন্নয়ন সংস্থা কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ মালা, ভোলেন্টিয়ার রেখা আক্তারসহ জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ। 

সভায় জেলা প্রশাসক কৃষিতে লাইট হাউজের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করে তিনি বলেন, উন্নয়নের পথে কৃষি ও কৃষকের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে আমাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

 সভায় জানানো হয়, লাইট হাউস-এর 'সফল চাষী' প্রকল্পের অধীনে নাটোর জেলায় ১০০ জন দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। এই স্বেচ্ছাসেবকরা পর্যায়ক্রমে এক হাজার কৃষককে আধুনিক ও টেকসই চাষাবাদ পদ্ধতিতে সহায়তা করবেন। এর মধ্যে ৩০০ জন কৃষক সরাসরি উন্নত কৃষি প্রযুক্তি এবং কৃষিতে নারীর প্রতি সহিংসতা হ্রাসে বিশেষ প্রশিক্ষণ পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো-এসডিজি-২ অর্জন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নারী কৃষকদের জন্য একটি বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করা।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft