রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম
নতুন অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ব্যাপকহারে বাড়িয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় বাজেটের নথি অনুযায়ী, এবার বাংলাদেশের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ করেছে ভারত, যা আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারত-বিরোধী মনোভাব দেখা গেলেও অর্থ সহায়তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আগের অর্থবছরে সংশোধিত হিসাব অনুযায়ী বাংলাদেশের জন্য ৩৪ কোটি ৪৮ লাখ রুপি অনুদান দিয়েছিল ভারত। ভারতের ২০২৬-এর বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদানের প্রস্তাব দিয়েছিল, যা পরে সংশোধিত হিসাবের সময় কমিয়ে আনা হয়।

অন্যদিকে, ইরানের চাবাহার বন্দরের জন্য নতুন অর্থবছরে কোনো অনুদান দিচ্ছে না ভারত। এর আগে, ’২৪-২৫ অর্থবছরে চাবাহার বন্দরের জন্য ভারত ৪০০ কোটি রুপি দিয়েছিল। পাশাপাশি, ’২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে আরও ৪০০ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতিও ছিল।

২০২৭ অর্থবছরে ভারতের কাছ থেকে বাড়তি অনুদান পাচ্ছে আফগানিস্তানও। দেশটি যেখানে আগের অর্থবছরে ১০০ কোটি রুপি পেয়হছিল, সেখানে নতুন অর্থবছরে তারা পাবে ১৫০ কোটি রুপি।

ভারতের কাছ থেকে বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ভুটান। দেশটির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৮৮ কোটি রুপি। এর মধ্যে ১ হাজার ৭৬৯ কোটি রুপি অনুদান এবং ৫২০ কোটি রুপি ঋণ। গত অর্থবছরের তুলনায় ভুটানের জন্য বরাদ্দ ১৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, নেপাল, মালদ্বীপ ও মরিশাসের জন্য সহায়তা কমানো হয়েছে।

সবমিলিয়ে নতুন অর্থবছরে বিদেশি সরকারগুলোকে অনুদান ও ঋণ হিসেবে মোট ৮ হাজার ৭৯২ কোটি রুপি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এটি গত অর্থবছরের সংশোধিত বাজেটে প্রস্তাবিত ১২ হাজার ১০৭ কোটি রুপির তুলনায় ২৭ শতাংশ কম। নতুন অর্থবছরের এই মোট সহায়তার মধ্যে ৬ হাজার ৯৯৭ কোটি রুপি আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং অতিরিক্ত ১ হাজার ৭৯৪ কোটি রুপি দেবে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে ভারতের বিদেশি সহায়তা কর্মসূচিতে কৌশলগত ও আর্থিক পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্র: দ্য হিন্দু বিজনেস লাইন

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ
রাস্তা বন্ধ, নারী নির্যাতন ও মিথ্যা মামলা: চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুমিল্লায় রোগীকে ৫শ টাকা দানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
ভোটের আগে টেকনাফে সাত প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া সেই অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শান্তিপূর্ণ চান্দিনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে শাওন
কুমিল্লায় রোগীকে ৫শ টাকা দানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
১২ জেলার ব্যালট পেপার ছাপা শেষ, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft