রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচন চলাকালে জান্তার বিমান হামলা, প্রার্থীসহ নিহত প্রায় ১৭০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:১১ পিএম
মিয়ানমারে জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। প্রার্থীসহ কমপক্ষে ১৭০ জন প্রাণ হারিয়েছেন এসব হামলায়। 

সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় ৫ বছরের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে মিয়ানমারের জান্তা সরকার। সেই তফসিল অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট তিন দফায় অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

তবে, বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ততা’ না থাকায় দেশের ১২১টি আসনে ভোটগ্রহণ করেনি নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোট গণনা শেষে দেখা গেছে, নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে দেশটির সেনা সমর্থিত দল ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)।

‘নির্ভরযোগ্য সূত্র’-এর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন জানিয়েছে, নির্বাচনের ভোট গ্রহণের সময়, অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময়কালে মিয়ানমারের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে কমপক্ষে ৫০৮টি ছোট-বড় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমান বাহিনী। সেসব অভিযানে প্রাণ  হারিয়েছেন অন্তত ১৭০ জন। নিহতদের মধ্যে কয়েকজন প্রার্থীও ছিলেন।

বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভের বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে মিয়ানমারের বিভিন্ন এলাকায় বিমান অভিযান শুরু করে মিয়ানমারের বিমানবাহিনী এবং ২৫ জানুয়ারি পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক ইতোমধ্যে মিয়ানমারের এই নির্বাচনকে ‘ভুয়া এবং সামরিক বাহিনীর সাজানো নাটক’ বলে উল্লেখ করেছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ
রাস্তা বন্ধ, নারী নির্যাতন ও মিথ্যা মামলা: চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুমিল্লায় রোগীকে ৫শ টাকা দানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
ভোটের আগে টেকনাফে সাত প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া সেই অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শান্তিপূর্ণ চান্দিনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে শাওন
কুমিল্লায় রোগীকে ৫শ টাকা দানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
১২ জেলার ব্যালট পেপার ছাপা শেষ, পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft