শুক্রবার ২৯ মে ২০২৬
গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৭:৫৯ পিএম  (ভিজিট : ৩৮৯)
মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল শুক্রবার রাত পৌনে তিনটায় কুড়িগ্রামের চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট পরিচালনা করে। এসময় ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫কেজি ৬ গ্রাম গাঁজা জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ইসমাইল হোসেন (২৫) সে কাশেম প্রামানিকের পুত্র এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সন্তোষ গ্রামের বাসিন্দা। অপর একজন সিরাজগঞ্জের চাদ আলী শেখের পুত্র নবীর আলী (৪৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুরের কয়সার মন্ডলের পুত্র আজিজুল হক (৩৫)। 

র‌্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তি মারফত জানায়,ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে জেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।এসময় তাদের তিনজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা








Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft