প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলভিত্তিক ঢাকা-১৭ সংসদীয় আসনের নির্বাচনী পরিচালনা গঠন করা হয়েছে। কমিটিতে সমন্বয়কদের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজকে টিম প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সব ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে আসনভিত্তিক নির্বাচনী পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নিজ নিজ সংসদীয় আসনে নিয়মতান্ত্রিক ও সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে।
এদিকে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
আজকালের খবর/আতে