রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম
ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে তিনদিন লাগবে ফল দিতে, কাকে জেতাতে তারা এমনটা বলছে। এর পেছনে কারা কাজ করছে সেটা সরকারকে বের করার অনুরোধ।

যদি ১২ ঘণ্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না, বলেন তিনি।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অবধি পোলিং এজেন্টরা স্থান ত্যাগ না করার আহ্বানও জানান তিনি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেওয়া হবে না। আমি সহ্য করছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা পরিচ্ছন্ন নির্বাচন চাই। এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কেউ দান করে নাই। অনেক ছেলেপেলে মনে করেন ২৪ এর জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর কী করেছি আমরা? আমরা বরং এদের পায়ের তলার মাটি শক্ত করেছি, সবাই সমর্থন দিয়েছে ২৪ এ।

তিনি আরও বলেন, হাসিনা যাওয়ার পর যতটা ভালো থাকার কথা, ততটা ভালো থাকতে পারেনি দেশের মানুষ। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। ভোটাধিকার ১২ তারিখে ঠিক করে প্রয়োগ করতে হবে, কারণ সেদিন খারাপ কিছু হতে পারে সেই শঙ্কা আছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী ‘গিফট এ ডিনার’ আয়োজন
আমরা হ্যাঁ ভোটে ভোট দেব, দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন জরুরি: এ্যানি
সিলেট-৩ মালিকের সামনে বড় চ্যালেঞ্জ মাওলানা রাজু
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্ণ প্রস্তুতি ৯ বিজিবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়বো:আব্দুল আজিজ মাক্কী
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম-তারা গুপ্ত: তারেক রহমান
আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের : তারেক রহমান
আবারও সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ,দুশ্চিন্তায় দ্বীপবাসী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft