শনিবার ২ মে ২০২৬
ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ আসামি ৭৩১ জন
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৪:৫৫ পিএম  (ভিজিট : ৩১৯)
শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী মারজিয়া বেগম। 

ঝিনাইগাতী থানায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে মোট ৭৩১ জনের বিরুদ্ধে এ মামলা করেন তিনি 

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মৃত্যু হয়।

এ ঘটনার পর শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ ভোটারদের মধ্যে। অভিযোগ উঠেছে, বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ঘটনার পর আত্মগোপনে রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনাইগাতী ও শ্রীবরদীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে জামায়াত নেতা নিহতের ঘটনায় রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শেরপুরে আসছেন। সফরকালে তিনি প্রথমে নিহতের কবর জিয়ারত করবেন এবং পরে শেরপুর পৌর পার্ক মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি।

অপরদিকে আজ শনিবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে নিহত জামায়াত নেতা রেজাউল করিম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াত। 
এআরজে






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft