রবিবার ২৬ জুলাই ২০২৬
কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন আজ
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১৮ এএম   (ভিজিট : ৫১৯৮)
সত্তর দশকের কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন আজ বুধবার। ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এলাহিনগর গ্রামে তার জন্ম। প্রায় পাঁচ দশক ধরে তিনি সাংবাদিকতা করছেন। কর্মজীবন শুরু হয় দৈনিক বাংলায় (আদি)।

বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক।

হাসান হাফিজের অনেক পরিচয়—কবি, প্রাবন্ধিক, রম্যলেখক, অনুবাদক, সংগঠক, গবেষক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও নেশা তাঁর লেখালেখি। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে দুই শতাধিক গ্রন্থ এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

তার কবিতা অনূদিত হয়েছে ফরাসি, স্প্যানিশ, চীনা, জাপানি, জার্মান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং চাকমা ভাষায়।

কবির জন্মদিন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে ‘হাসান হাফিজ : সত্তরের সকালে’ নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। আজ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft