বুধবার ১ এপ্রিল ২০২৬
আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁ
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:২১ পিএম   (ভিজিট : )
নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, সদর উপজেলাসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে হঠাৎ প্রবল বেগে ঝড় বয়ে গেছে। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। 

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শুরু হয় এই ঝড়ের তাণ্ডব। 

স্থানীয় বাসিন্দারা জানায়, বিকেল ৪টার পর আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। 

বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ী, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর ও সদর উপজেলা হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

বৈদ্যুতিক পিলার ওপরে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
যুদ্ধ অবসান ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের পাঁচ দফার প্রস্তাব
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: মনির হোসেন চৌধুরী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft